নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর: পাঁচদিন অতিক্রান্ত, নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীর কোনও সন্ধান পায়নি পুলিশ। পুলিশের কাজ নিয়ে ক্ষুব্ধ নাবালিকার পরিবারের লোকজন।নিখোঁজ স্কুল ছাত্রীর মা জানিয়েছেন, গত ১৯ ডিসেম্বর থেকে
তাঁদের মেয়ে নিখোঁজ। থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ তাদের মেয়ের কোনও সংবাদ এনে দিতে পারেনি। তাঁদের অভিযোগ, পুলিশ কাজে গাফিলতি করছে। বিগত পাঁচদিন ধরে নিখোঁজ মেয়ের কোনও সংবাদ না পাওয়ায় নিখোঁজ স্কুল ছাত্রীর মা পাগলের মতো হয়ে গেছেন বলে জানা গেছে। মেয়েটি কোথায় গেছে, কেউ অপহরণ করেছে কিনা তা-ও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দক্ষিণ সোনারায় গ্রামের বাসিন্দা প্রয়াত বিশ্ব মুণ্ডার ১৪ বছরের মেয়ে ভোর পাঁচটা নাগাদ ঘর থেকে প্রাকৃতিক কাজে বের হয়েছিল। সেই থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া মেয়েটি আর ঘরে ফিরে আসেনি বলে তার পরিবারের লোকেরা জানান। মেয়েটির মা তাকে ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও মেয়ের সন্ধান পাননি। এর পর থানায় মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে বলে জানা গেছে।
পাঁচদিন অতিক্রান্ত, নিখোঁজ স্কুলছাত্রী ফেরেনি ঘরে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















