News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিমিয়র লিগে এবার অঘটন, ঘরের মাঠে হার ম্যাঞ্চেস্টার সিটির
Image

প্রিমিয়র লিগে এবার অঘটন, ঘরের মাঠে হার ম্যাঞ্চেস্টার সিটির

লন্ডন, ২৩ ডিসেম্বর (হি.স.) : প্রিমিয়র লিগে এবার অঘটন ঘটাল ক্রিস্টাল প্যালেস। শনিবার ঘরের মাঠে পেপ গুয়ার্দিয়োলার ম্যাঞ্চেস্টার সিটিকে ২-৩ ব্যবধানে হারিয়ে দিল ক্রিস্টাল প্যালেস। পিছিয়ে পড়েও ইতিহাদ স্টেডিয়ামে এদিন দুরন্ত জয় তুলে নিল রয় হজসনের ছেলেরা। গুন্দোয়ানের গোলে পিছিয়ে পড়েও এদিন দুরন্ত কামব্যাক করে ক্রিস্টাল প্যালেস। মুহুর্মুহু আক্রমণে ২৭ মিনিটে ম্যাচে ডেডলক খোলে সিটি। ডেলফের দূরপাল্লার ক্রস থেকে দুরন্ত হেডারে বল জালে জড়িয়ে দেন জার্মান মিডফিল্ডার। কিন্তু সেই লিড মিনিট ছয়েকের বেশি ধরে রাখতে পারেনি সিটি।
৩৩ মিনিটে প্রতি আক্রমণে ক্রিস্টালের হয়ে সমতা ফেরান স্ক্লাপ। ঠিক মিনিট তিনেক বাদে সিটি ডিফেন্সের দুর্বল একটি ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। ৩৫ গজ দূর থেকে টাউনসেন্ডের নেওয়া গোলার মত শটের কোন উত্তর ছিল না সিটি গোলরক্ষকের কাছে। ১-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পর সমতায় ফিরতে চাইলেও উলটে পিছিয়ে পড়ে ম্যাঞ্চেস্টারের ক্লাবটি। ৫১ মিনিটে পোস্টে লেগে প্রতিহত হওয়া বল বক্সে ক্লিয়ার করতে গিয়ে অবৈধ ফাউল করে বসেন ওয়াকার। পেনাল্টি দিতে কোনও ভুল করেননি রেফারি। স্পটকিক থেকে নেওয়া শটে ক্রিস্টালের হয়ে ব্যবধান ৩-১ করেন মিলিভোজেভিচ। ম্যাচে ফেরৎ আসতে ডেলফের পরিবর্তে ৬৩ মিনিটে দে ব্রুয়েনাকে মাঠে নামান গুয়ার্দিয়োলা। আক্রমণে আরও ধার বাড়ে স্কাই ব্লু ব্রিগেডের। এরই মাঝে ৭৬ মিনিটে সানের ফ্রি-কিক পোস্টে লেগে প্রতিহত হয়।
৮৫ মিনিটে বিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে দুরন্ত ক্রস জালে জড়িয়ে দেন পরিবর্ত ব্রুয়েনা। বেলজিয়ান মিডফিল্ডারের গোলে প্রাণ ফিরে আসে নিস্তেজ ইতিহাদে। তবে বাকি সময়টা ক্রিস্টাল রক্ষণ ভেঙে সমতা ফেরানো সম্ভব হয়নি সিটির। ফলে ২-৩ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় ম্যাঞ্চেস্টার সিটিকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top