News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়া ফের আছড়ে পড়ল সুনামি, মৃত ৪৩
Image

ইন্দোনেশিয়া ফের আছড়ে পড়ল সুনামি, মৃত ৪৩

জাকার্তা, ২৩ ডিসেম্বর (হি.স.) : ফের ১৪ বছর আগের সেই বিধ্বংসী দিনের সাক্ষী থাকল ইন্দোনেশিয়া৷ ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত হয়ে যায় ইন্দোনেশিয়া৷ এবার ফের ১৪ বছর পর সেই ডিসেম্বরেই ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি৷ তবে এবার ২২ ডিসেম্বর রাতে৷ এখনও অবধি ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ বাড়ি ভেঙে আহত হয়েছেন ৬০০ জন৷
সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি৷ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে সুন্দা স্ট্রেটে৷ বিপর্যয় বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুনামির তাণ্ডব শুরু হয়৷ তার জেরে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ৪৩ জন মানুষের মৃত্যু হয়েছে৷ আহত ৬০০৷ অনেকে নিখোঁজ আছেন৷ প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া৷ সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top