News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষ্ণনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

কৃষ্ণনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ২১ ডিসেম্বর, (হি.স.) : জনৈক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কোনও ক্লু খুঁজে পায়নি। যদিও রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ আশাবাদী, খুব শীঘ্রই যুবকের রহস্যজনক মৃত্যুর কারণ খুঁজে বের করা হবে। এদিকে পুলিশ এই ঘটনায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে৷
জানা গেছে, পুলিশ যুবকের মৃত্যুর ঘটনা সম্পর্কে তার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কৃষ্ণনগর কোয়ার্টার কমপ্লেক্স এলাকা থেকে প্রদীপ দেববর্মা নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। জানা গেছে, ঘরের বিছানা থেকে প্রদীপ দেববর্মার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রদীপ দেববর্মার মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে।
এদিকে পরিবারের সদস্যদের দাবি, মৃত প্রদীপ দেববর্মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে পুলিশ মৃত্যুর আসল কারণ বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top