News Flash

  • Home
  • Uncategorized
  • পাপ্পু এখন গাপ্পু হয়ে গিয়েছে, রাহুলকে কটাক্ষ নাকভির
Image

পাপ্পু এখন গাপ্পু হয়ে গিয়েছে, রাহুলকে কটাক্ষ নাকভির

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : পাপ্পু এখন গাপ্পু হয়ে গিয়েছে। শনিবার এমনই ভাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন রাহুল বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা কংগ্রেস সভাপতি প্রসঙ্গে বলেছিলেন, ‘রাহুল গান্ধী এখন আর ‘পাপ্পু’ নন। তিনটি রাজ্যের নির্বাচনে নিজের দলকে জয়ী করেছেন তিনি। নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।’ এর পাল্টা শনিবার কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, ‘পাপ্পু’ এখন ‘গাপ্পু’-তে পরিণত হয়েছে। জনগণের কাছে তিনি মিথ্যা কথা বলছেন। রাহুল অবিরাম অসত্য ভাষণ দিয়ে চলেছেন।
প্রসঙ্গত, রাহুল গান্ধীকে ব্যঙ্গ ও বিদ্রুপ করে বিজেপি সহ কংগ্রেস বিরোধী দলগুলি তাদের পাপ্পু বলে অভিহিত। কিন্তু তাঁর নেতৃত্বে ছত্তিশগড়, রাজস্থান, ছত্তিশগড়ে জয়যুক্ত হওয়ার পর তাঁর নেতৃত্বকে সমীহ করে প্রশংসা করেন ফারুক আবদুল্লা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top