News Flash

  • Home
  • Uncategorized
  • সিমলায় রবিবার সংসদীয় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন
Image

সিমলায় রবিবার সংসদীয় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন

সিমলা, ২২ ডিসেম্বর (হি. স.) : হিমাচল প্রদেশের সিমলায় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন চলাকালীন সোলানে অপর একটি পৃষ্ঠা প্রমুখ কনফারেন্সের আয়োজন করা হয়েছে রবিবার। এই সম্মেলনে সিমলা সংসদীয় এলাকার কয়েক হাজার সদস্য উপস্থিত থাকবেন। সোলানের পুলিশ ময়দানে অনুষ্ঠিত হবে রবিবারের এই সম্মেলন।
সূত্রের খবর অনুযায়ী, এই সম্মেলনে প্রায় ৪০ হাজার মানুষ আমন্ত্রিত হয়েছেন। মুখ্য সোলানের পুলিশ ময়দানে ২৩ ডিসেম্বর রবিবার বেলা এগারোটা থেকে সম্মেলন শুরু হবে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ঘুমল, শান্তা কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নড্ডা।
উল্লেখ্য, জেলার প্রথম পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয়েছিল মন্ডিতে। মন্ডি সংসদীয় এলাকা থেকে বিশাল সংখ্যক পৃষ্ঠা প্ৰভারি উপস্থিত ছিলেন প্রথম সম্মেলনে। প্রতি প্রভারিকে এক-একটি পৃষ্ঠার দায়িত্ব দেওয়া হয়। এই ক্ষেত্রে নির্বাচনী তালিকার একটি পৃষ্ঠা উল্লেখ থাকে। ভোটার তালিকার প্রতিটি পৃষ্ঠায় আট থেকে বারোটি পরিবারের উল্লেখ থাকে। প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ বা পৃষ্ঠা প্ৰভারিকে এইসব পরিবারের ওপর লক্ষ্য রাখতে হয়। ২৩ ডিসেম্বরের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে চার লোকসভা আসনে বিজেপির জয়লাভের উদ্দেশ্যে প্রস্তুতি নেবেন পৃষ্ঠা প্রমুখরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top