News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচারে বাধা, নির্বাচনের আয়োজন না করলেই পারত সরকার ঃ সিপিএম
Image

প্রচারে বাধা, নির্বাচনের আয়োজন না করলেই পারত সরকার ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ২২ ডিসেম্বরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু, আকস্মিকভাবে দিনক্ষণ পরিবর্তনের কথা কোনও দলকে না জানিয়েইে ইচ্ছেমতো পরিবর্তন করে ২৭ ডিসেম্বর করেছে কমিশন৷ তা কি করা সম্ভব? শুক্রবার সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদর কার্য্যালয়ে দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ণ তোলা হয়েছে৷ সূচি পরিবর্তন হতে পারে ঠিকই৷ তবে নিয়ম অনুযায়ী তা বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে জানাতে হয়৷ কিন্তু, নির্বাচন কমিশন তা করেনি৷
পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর বললেন, নির্বাচন কমিশনকে বাম প্রার্থীদের প্রচার নিয়ে নিরাপত্তার কথা বহুবার জানানো হয়েছে৷ তারপরও কোনও হেলদোর নেইয উল্টো ২২ ডিসেম্বর নির্বাচনের হিসেব মতো ২০ ডিসেম্বর সরব প্রচারের শেষদিন কথা থাকলেও নির্বাচন কমিশনের হিসেব মতো যখন নির্বাচনের দিনক্ষণ বর্ধিত করা হয়৷ সরব প্রচারের দিনক্ষণ সেইমতো বাড়ানো হয়নি৷ কেন, তা্য জানতে চাইলেন তিনি৷ এছাড়াও পশ্চিম জেলার সম্পাদকের অভিযোগ, এ ধরনের আশ্চর্যের ঘটনা তিনি বাম আমলে লক্ষ করেননি৷ তিনি বলেন, আগরতলা পুর নিগমের ক্ষেত্রে নির্বাচনী প্রচার নিয়ে ৩ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড, ৪৫ নং ওয়ার্ড এবং ৪৭ নং ওয়ার্ডের হয়ে নির্বাচনী প্রচারের জন্য বাম প্রার্থীরা ময়দানমুখী হলে তাতেই বাধা দিচ্ছে বিজেপি৷ কেন এ ধরনের ঘটনা? পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থার কথা বলা হলে তারা্য নিশ্চয়তা দিতে পারছে না৷ কোথাও তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা? এজন্য তিনি এদিন সরকারের বিরুদ্ধে একপ্রকার আঙ্গুল তুলেছেন৷ বলেছেন, সরকার তাহলে নির্বাচনের আয়োজন না করলেই পারতেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top