News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় পেথাইয়ের জের ! তিনদিনে গেল ওডিশায় মৃত্যু হল ২৫৯টি গবাদি পশুর
Image

ঘূর্ণিঝড় পেথাইয়ের জের ! তিনদিনে গেল ওডিশায় মৃত্যু হল ২৫৯টি গবাদি পশুর

ভুবনেশ্বর, ২১ ডিসেম্বর (হি.স.) : গত তিনদিনে গেল ওডিশায় মৃত্যু হল ২৫৯টি গবাদি পশুর। বিশেষজ্ঞরা মনে করছেন, ঘূর্ণিঝড় পেথাইয়ের জন্য নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গবাদি পশুদের।
ঘূর্ণিঝড় পেথাইয়ের পরগত তিনদিনে ওডিশায় ৫৩টি বাছুর সহ মৃত্যু হয়েছে মোট ২৫৯টি গবাদি পশুর। শুধু গতকাল বৃহস্পতিবারই ৫৭টি গরুর মৃতদেহ পাওয়া গেছে ওই রাজ্যের গঞ্জাম জেলায়। লাণ্ডাজুয়ালি গ্রামের মানুষ গরুদের অস্বাভাবিক মৃত্যু দেখে খবর দেওয়া হয় পশু চিকিৎসকদের । মৃত গবাদি পশুর মধ্যে ৫৩টি বাছুর ছিল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের ধারণা, গরুগুলিকে খোলা জায়গায় রেখে দেওয়ার ফলে ভারী বৃষ্টিতে তারা অনবরত ভেজে। যার জন্য তাদের নিউমোনিয়া হয়ে যায়।
জেলার শীর্ষ পশু চিকিৎসক রবীন্দ্রনাথ পাণ্ডা বলেন, ‘ঘূর্ণিঝড় পেথাইয়ের ফলে ভারী বৃষ্টি ও অতিরিক্ত শীতল আবহাওয়ায় গরুদের নিউমোনিয়া হয়ে গিয়েছে। যে কারণে গরুগুলির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।’
গরুগুলির দেহ ময়নাতদন্তের জন্য চিকিত্স্ক রবীন্দ্রনাথ পাণ্ডার নেতৃত্বে চারজন চিকিৎসকের দল গঠন করা হয়েছে। গবাদি পশুর এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করবেন তাঁরা। গরুর মৃতদেহের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। গরুগুলির দেহ ময়নাতদন্তের পর তাদের শেষকৃত্য সম্পন্ন হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top