আহমেদাবাদ, ২১ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেলের বার্ষিক সম্মেলনে গুজরাট এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকালে ভাদোদরা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও তাঁর সহকারী নীতিন প্যাটেল। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নর্মদা জেলায় কেভাডিয়ার কাছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেলের ১৮২ মিটার লম্বা মূর্তির কাছে স্থাপিত ‘টেন্ট সিটি’-তেই অনুষ্ঠিত হয়েছে ডিজিপি এবং আইজিপি-র বার্ষিক সম্মেলন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই তিনদিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার সম্মেলনে পৌঁছানোর আগে, ৩১ অক্টোবর উন্মোচিত বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার
প্যাটেলের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলিও দেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী ট্যুইট করেছেন, “গুজরাটের কেভাডিয়ায় ডিজিপি এবং আইজিপি-র বার্ষিক সম্মেলনের এই আলোচনাসভা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে।” ট্যুইটারে তিনি আরও যোগ করেন, ” ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে মহান সর্দার প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, আমাদের নিরাপত্তা ব্যবস্থার কাঠামো নির্মাণের ক্ষেত্রে সর্দার বল্লবভাই প্যাটেলের অবদান অপরিমেয়।” এদিনের অপর একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দর্শনেই আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, “আমি সকলকে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দর্শন করতে অনুরোধ করব। অনেক বন্ধুরা জানিয়েছেন, দিল্লি-মুম্বই বিমানপথেও এই মূর্তি দেখা যায়। তাই এরপর যাঁরা ওই পথে যাবেন, তাঁরা অবশ্যই মূর্তিটি দেখবেন।” শনিবার গান্ধীনগরের আদালাজ গ্রামের কাছে ত্রিমন্দিরের মন্দির কমপ্লেক্সে বিজেপি-র মহিলা মোর্চার জাতীয় সম্মেলনের শেষ দিনে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর।
গুজরাটে বার্ষিক ডিজিপি-আইজিপি সম্মেলনে প্রধানমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















