News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও সস্তা হল পেট্রোল-ডিজেল, হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ
Image

আবারও সস্তা হল পেট্রোল-ডিজেল, হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ

নয়াদিল্লি ও কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): সপ্তাহখানেক উর্ধমুখী ও অপরিবর্তিত থাকার পর ফের কমল পেট্রোল-ডিজেলের মূল্য। জ্বালানি তেলের দর আবারও কমায় হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ। গত অক্টোবর মাসের শেষ থেকে টানা কমছে পেট্রোল-ডিজেলের দাম। নভেম্বর মাস জুড়ে ধারাবাহিক গতিতে কমছিল জ্বালানি তেলের দর। বিগত দেড় মাসে কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে অনেকটাই দাম কমেছে পেট্রোল-ডিজেলের। কিন্তু, বিগত এক সপ্তাহ ধরে কখন জ্বালানি তেলের দাম বেড়েছে, কখন আবার অপরিবর্তিত থেকে পেট্রোল-ডিজেলের দাম।
সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শুক্রবার ফের রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় শুক্রবার এক ধাক্কায় ১৬ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭২.৫৫ টাকা। ডিজেল আরও ১৫ পয়সা কমে হয়েছে ৬৬.১৫ টাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শুক্রবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৭ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭০.৪৬ টাকা প্রতি লিটার এবং ১৫ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৪.৩৯ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ১৭ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ১৬ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৬.০৮ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৭.৩৯ টাকা প্রতি লিটার (ডিজেল)|
প্রসঙ্গত, গত দে়ড় মাস ধরে লাগাতার দাম কমছে পেট্রোল-ডিজেলের। কিন্তু এখনই তেল ‘সস্তা’, এ কথা মানতে নারাজ ডিলার থেকে শুরু করে বিশেষজ্ঞ, অনেকেই। বিশ্ব বাজারে তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top