News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে মৃদু ভূকম্পন জম্মু ও কাশ্মীরে, কম্পাঙ্ক ৩.২
Image

ভোররাতে মৃদু ভূকম্পন জম্মু ও কাশ্মীরে, কম্পাঙ্ক ৩.২

শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডার মধ্যেই ভূমিকম্পের আতঙ্ক| মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভাদেরওয়াহ উপত্যকা এবং সংলগ্ন ভালেস্সা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, শুক্রবার ভোররাত ৩.৪৮ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার মৃদু ভূকম্পন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩৩.০ উত্তর অক্ষাংশ এবং ৭৫.৭ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে|
জম্মু ও কাশ্মীরের স্থানীয় আবহাওয়া দফতর অবশ্য ইতিপূর্বে জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় শুক্রবার ভোররাত ৩.৪৮ মিনিট নাগাদ অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভাদেরওয়াহ থেকে ৭ কিলোমিটার উত্তর-পূর্বে| ভোররাতে ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন| ভাদেরওয়াহ টাউনের এএসপি রাজিন্দর সিং জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top