News Flash

  • Home
  • Uncategorized
  • মিটার অটো ঃ খসড়া প্রস্তাব তৈরি, বিজ্ঞপ্তি জারি করে আপত্তি ও মতামত চাইল দপ্তর
Image

মিটার অটো ঃ খসড়া প্রস্তাব তৈরি, বিজ্ঞপ্তি জারি করে আপত্তি ও মতামত চাইল দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ পুর নিগম এলাকায় সমস্ত অটোতে মিটার ব্যবস্থা চালু করার লক্ষ্যে খসড়া প্রস্তাব তৈরি করেছে পরিবহন দপ্তর৷ এই প্রস্তাবের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি করে জনগণের রায় জানাতে বলা হয়েছে৷ খসড়া প্রস্তাব অনুযায়ী পুর নিগম এলাকায় কেবলমাত্র মিটার অটো চলাচল করতে পারবে৷ তার জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করেছে পরিবহন দপ্তর৷ আগামী ১২ জানুয়ারির মধ্যে ওই খসড়া প্রস্তাব নিয়ে কোনও আপত্তি এবং মতামত জানাতে বলা হয়েছে৷

অটোতে মিটার ব্যবস্থা চালু নিয়ে খসড়া প্রস্তাবের দশটি বিষয় রাখা হয়েছে৷ তাতে বলা হয়েছে, পুর নিগম এলাকায় কেবলমাত্র মিটার চালিত অটো চলাচল করতে পারবে৷ প্রতিটি মিটার বছরে একবার পরীক্ষা করাতে হবে৷ বর্তমানে যে অটোতে মিটার নেই সেই অটোগুলিতে মিটার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে৷ অটোতে মিটার না লাগালে পারমিট বাতিল হয়ে যাবে৷ ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, পুর নিগম এলাকায় মিটার চালিত অটোর চালকরা যাত্রীদের যে কোন স্থানে নিয়ে যেতে আপত্তি করতে পারবে না৷ অটো চালকরা রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করতে পারবেন৷ সেক্ষেত্রে অটোর মিটারে ভাড়া রাজ্য সরকারের ওজন পরিমাপক দপ্তর স্থির করে দেবে৷ প্রবীণ নাগরিক, মহিলা এবং শিশু যাত্রীদের নিরাপত্তার প্রশ্ণে প্রতি অটোতে ডানদিকের দরজা সবসময় বন্ধ রাখতে হবে৷ বর্তমান নিয়ম অনুযায়ী অটোতে সর্বোচ্চ তিনজন যাত্রী বহন করা যাবে৷

খসড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, অটোতে পণ্য পরিবহনের ক্ষেত্রে কিংবা যাত্রীদের ল্যাগেজ বহনের ক্ষেত্রেও ওজন নির্দিষ্ট করেছে পরিবহন দপ্তর৷ সর্বোচ্চ ১৫ কেজির অতিরিক্ত ল্যাগেজ বহন করলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে৷ নয়া প্রস্তাব অনুযায়ী প্রত্যেক অটো চালককে খাকি পোষাক পরিধান করতে হবে৷ সিএনজি চালিত অটোতে আগুন নেভানোর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করেছে পরিবহন দপ্তর৷ একজন অটো চালকের নামে একটি পারমিট দেওয়া হবে৷ একই ব্যক্তির নামে একাধিক পারমিট থাকলে তা শাস্তি যোগ্য হবে৷ মিটার অটোর পারমিট পাচ বছর হস্তান্তর করা যাবে না৷ তবে, অটোর চালকের মৃত্যু হলে ওই পারমিট অন্য ব্যক্তিকে দেওয়া যাবে৷

মিটার চালিত অটোতে পরিবহন দপ্তর নূ্যনতম ভাড়ার প্রস্তাব দিয়েছে ২০ টাকা৷ দেড় কিমি পর্যন্ত ভাড়া ২০ টাকাই হবে৷ তারপর থেকে নির্দিষ্ট দূরত্ব অন্তর ভাড়া বাড়বে৷ সেই তালিকাও খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top