News Flash

  • Home
  • Uncategorized
  • ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে এল বেলজিয়াম, ভারত ৯৭তম স্থানে
Image

ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে এল বেলজিয়াম, ভারত ৯৭তম স্থানে

জুরিখ, ২১ ডিসেম্বর (হি.স.) : ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করতে চলেছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন হয়েও মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে ২০১৮ শেষে দ্বিতীয়স্থানে রইল ফ্রান্স। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ব়্যাঙ্কিং অনুযায়ী তৃতীয়স্থানে থেকে বছর শেষ করতে চলেছে বেলজিয়াম। ফরাসীদের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপে রানার্স আপ ক্রোটরা ২০১৮ শেষে রইল চতুর্থস্থানে। প্রথম একশোয় থেকেই চলতি বছর শেষ করতে চলেছে ভারত।
আগামী ৫ জানুয়ারী সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এশিয়া সেরা টুর্নামেন্টের আসর। ব়্যাঙ্কিংয়ে ৪১ তম স্থানে থেকে টুর্নামেন্টে অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। বছর শেষে ফিফা ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৫০ তম স্থানে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সর্বোচ্চ ২৯ তম স্থানে থেকে এশিয়ান কাপে অভিযান শুরু করবে তিনবারের চ্যাম্পিয়ন ইরান।
গত মাসে উয়েফা নেশনস লিগের শেষ চারে যোগ্যতা অর্জন করা ইংল্যান্ড ও পর্তুগাল ২০১৮ শেষ করতে চলেছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠস্থানে থেকে। নেশনস লিগের শেষ চারে যোগ্যতা অর্জন করা বাকি দুই দেশ সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড বর্ষশেষে রয়েছে যথাক্রমে অষ্টম ও চতুর্দশ স্থানে।২০১৮ শেষে ফিফা ব়্যাঙ্কিংয়ে সুনীলরা রইলেন ৯৭তম স্থানেই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top