News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যু বেড়েই চলেছে, আন্ধেরির সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১১
Image

মৃত্যু বেড়েই চলেছে, আন্ধেরির সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১১

মুম্বই, ২১ ডিসেম্বর (হি.স.): মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে| পশ্চিম মুম্বইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১| চিকিত্সদের বহু চেষ্টা সত্ত্বেও, বৃহস্পতিবার গভীর রাত ১২.২০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৭ দিনের একটি শিশুকন্যা| বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্ধেরির মারোল এলাকায় অবস্থিত ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের| সবমিলিয়ে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ জন| মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে চিকিত্সাধীন ছিল ৭ দিনের একটি শিশুকন্যা| বৃহস্পতিবার গভীর রাত ১২.২০ মিনিট মৃত্যু হয়েছে ললিতা নামে ওই শিশুকন্যার| কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ৯১ জন এখনও শহরের অন্যান্য হাসপাতালে চিকিত্সাধীন| তাঁদের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছে|
গত সোমবার বিকেল চারটে নাগাদ পূর্ব আন্ধেরির মারোল এলাকায় অবস্থিত ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হাসপাতালে| আগুন আতঙ্কে ও প্রাণভয়ে হাসপাতাল ভবন থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন রোগী| দমকলের পক্ষ থেকে জানানো হয়, ইএসআইসি হাসপাতালের নীচের তলায় সর্বপ্রথম আগুন লাগে| আগুন ধীরে ধীরে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে| বাঁচার তাগিদে দোতলা, তিনতলা থেকে নীচে ঝাঁপ দেন রোগীরা| ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| যদিও ঠিক কি কারণে আগুনের সূত্রপাত, তা এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top