News Flash

  • Home
  • Uncategorized
  • চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে মিথেন বিস্ফোরণ, নিহত ১৩ শ্রমিক
Image

চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে মিথেন বিস্ফোরণ, নিহত ১৩ শ্রমিক

প্রাগ, ২১ ডিসেম্বর (হি.স.) : চেক রিপাবলিকের পূর্বদিকে অবস্থিত কারভিনার একটি কয়লা খনিতে মিথেন বিস্ফোরণের মৃত্যু হয়েছে ১৩ জন খনি শ্রমিকের। জখম আরও ১০ জন। মৃত ও জখমের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়লা খনির ৮০০ মিটার গভীরে বিস্ফোরণটি হয়েছে।
অস্ট্রাভা-কারভিনা নামে ওই খনির এক মুখপাত্র ওকেডি শুক্রবার জানিয়েছে, এখনও পর্যন্ত এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সংখ্যা কত তা সঠিকভাবে জানা যায়নি । খনি থেকে শ্রমিকদের বের করার চেষ্টা চলছে। ৪০-র বেশি উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। জখমদের চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃত ও জখমের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ১৯৯০ সালের পর এটিই চেক প্রজাতন্ত্রে সবচেয়ে ভয়াবহ খনি বিস্ফোরণের ঘটনা। সিটিকে বার্তা সংস্থা জানিয়েছে, ১৯৯০ সালে কারভিনার কাছে একটি খনিতে অগ্নিকাণ্ডে ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top