News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে অটো-রিক্সায় ধাক্কায় বেপরোয়া এসইউভি গাড়ির, হতাহত ১০
Image

উত্তর প্রদেশে অটো-রিক্সায় ধাক্কায় বেপরোয়া এসইউভি গাড়ির, হতাহত ১০

আজমগড় (উত্তর প্রদেশ), ২১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আজমগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটো-রিক্সায় ধাক্কা মারল বেপরোয়া একটি এসইউভি গাড়ি| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটো-রিক্সার আরোহী ৩ জন যাত্রী| এছাড়াও আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন| শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে আজমগড়ের জাহানাগঞ্জ এলাকায় বুন্দা গ্রামের কাছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, কালাবতী (৬০), শ্রবন রাজভর (৩০) এবং রাজা (১৫)| গুরুতর আহত অবস্থায় ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, জাহানাগঞ্জ এলাকায় বুন্দা গ্রামের কাছে যাত্রীবোঝাই অটো-রিক্সায় ধাক্কা মারে বেপরোয়া একটি এসইউভি গাড়ি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটো-রিক্সার আরোহী ৩ জন যাত্রী| এছাড়াও ৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার পরই এসইউভি গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায়| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top