News Flash

  • Home
  • Uncategorized
  • ২১ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘট রাজ্যে
Image

২১ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘট রাজ্যে

আগরতলা, ১৯ ডিসেম্বর।। আগামী ২১ ডিসেম্বর অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের আহ্বানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট রাজ্যেও পালিত হবে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, সারা দেশের

আগরতলায় মেলারমাঠস্থিত এসবিআই এর সামনে ধর্মঘটীরা ব্যানার লাগিয়ে রখেছে৷ ছবি নিজস্ব৷

অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক ধর্মঘট পালিত হবে। গত একবছর ধরে আইবিএ এবং কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কিং শিল্পের আধিকারিক ও কর্মচারীদের বেতন সংক্রান্ত চুক্তি নিয়ে যে টালবাহানা করছে তারই প্রতিবাদে সংগঠনের তরফ থেকে আগামী ২১ ডিসেম্বর দেশ ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ব্যাঙ্কের আধিকারিক ও কর্মচারীদের সম্মানজনক বেতন বৃদ্ধির কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাঁরা জানান, সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তাই বাধ্য হয়ে আগামী ২১ ডিসেম্বর ভারত ব্যাঙ্কশিল্পের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে অল ইণ্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top