News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল যুব মোর্চা
Image

রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল যুব মোর্চা

গোপেশ্বর, ১৯ ডিসেম্বর (হি. স.) : বুধবার উত্তরাখণ্ডের চামোলি জেলার সদর শহর গোপেশ্বরে চৌমাথায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল ভারতীয় জনতা যুব মোর্চা। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধী রাফাল নিয়ে দেশের সর্বোচ্চ আদালতকে অবহেলা ও অমান্য করছেন। এদিন তারই প্রতিবাদে যুব মোর্চা এই কুশপুতুল পোড়ানোর কর্মসূচি পালন করেছে।

বুধবার জেলাসদর গোপেশ্বরে বিজেপির নগর সভপতি দীপক ভট্টের নেতৃত্বে যুব মোর্চার কর্মকর্তারা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়। নগর সভাপতি জানিয়েছেন, \”সুপ্রিম কোর্টে রাফাল চুক্তি সংক্রান্ত সকল পিটিশন খারিজ হয়ে যাওয়ার পরও সংসদে ঝামেলা করার অর্থ কোর্টকে অবমাননা করা। এসব করে কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী লোকসভা নির্বাচন নিয়ে কোনও ইস্যু পাচ্ছে না তাই কংগ্রেস অনর্গল একই রাফাল চুক্তি নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে।\” গোপেশ্বরে ভারতীয় জনতা যুব মোর্চার এই কুশপুতুল দাহ কর্মসূচিতে বুধবার দীপক ভট্ট সহ উপস্থিত ছিলেন জেলা বিজেপির অমিত, রাহুল, সন্দীপ, সঞ্জয় প্রমুখ নেতৃবৃন্দ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top