News Flash

  • Home
  • Uncategorized
  • গাজিপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন এসএসবি জওয়ান, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

গাজিপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন এসএসবি জওয়ান, তদন্ত শুরু করেছে পুলিশ

গাজিপুর (উত্তর প্রদেশ), ১৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গাজিপুরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর একজন জওয়ান| গত সোমবারের ঘটনা| প্রকাশ্যে এসেছে বুধবার| গত সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজিপুরের করণ্ডা থানার অন্তর্গত কাটরিয়া গ্রামে| মৃত এসএসবি জওয়ানের নাম হল, রমনিবাস নিশাদ (৩৫)| তাঁর বাড়ি কাটরিয়া গ্রামেই|

বুধবার অতিরিক্ত পুলিশ সুপার (এসিপি) শহর প্রদীপ কুমার জানিয়েছেন, ছুটি কাটানোর জন্য বাড়িতে এসেছিলেন এসএসবি জওয়ান রামনিবাস নিশাদ| গত সোমবার মোটরবাইকে করে এসে এসএসবি জওয়ানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা| রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই এসএসবি জওয়ানকে| হাসপাতালে নিয়ে যাওয়া হলে এসএসবি জওয়ান রামনিবাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| কি কারণে এই হত্যা, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| বাড়িতে ছুটি কাটাতে আসা রামনিবাসের অকাল মৃতু্যতে শোকস্তব্ধ তাঁর পরিবারের সদস্যরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top