News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে যুবরাজকে ১ কোটিতে কিনল মুম্বই
Image

অবশেষে যুবরাজকে ১ কোটিতে কিনল মুম্বই

জয়পুর, ১৯ ডিসেম্বর (হি.স.) : অবশেষে যুবরাজ সিংকে ১ কোটিতে কিনল মুম্বই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১৯ নিলামের প্রথমপর্ব পর্যন্ত তিনি ছিলেন অবিক্রিত ছিলেন। কোনও দলই তাঁকে নিতে বিশেষ আগ্রহ দেখাননি। আইপিএল নিলামের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটারের জন্য তা নিঃসন্দেহে হতাশার। ভারতীয় দলের অলরাউন্ডার যুবরাজ সিংকে নিলামের শেষ মুহূর্তে সেই হতাশা কাটিয়ে আরও একবার নিজেকে প্রমাণের একটা সুযোগ করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ১ কোটিতে তাঁকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

৩৭ বছরের যুবরাজ সিং গত আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবে ছিলেন। গত নভেম্বরে ২ কোটির যুবরাজকে ছেড়ে দেয় পঞ্জাব। এবার নিলামের প্রথম রাউন্ড অবধি কোনও দল পাননি আইপিএলের ইতিহাসে একটা সময় সর্বোচ্চ দর ১৬ কোটিতে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। ১০১৫-য় তাঁকে ১৬ কোটি দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। তার আগের আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে নিয়েছিল ১৪ কোটি টাকায়। ২০১৬-য় সানরাইজ হায়দরাবাদে যুবির দর নেমে আসে ৭ কোটিতে। এবার নেমে এল এক কোটিতে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top