News Flash

  • Home
  • Uncategorized
  • দোষী সাব্যস্ত হওয়ার পর কংগ্রেস থেকে পদত্যাগ করলেন সজ্জন কুমার
Image

দোষী সাব্যস্ত হওয়ার পর কংগ্রেস থেকে পদত্যাগ করলেন সজ্জন কুমার

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেস থেকে পদত্যাগ করলেন শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত সজ্জন কুমার৷ সোমবারই দিল্লি হাইকোর্টের রায়ে ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত হওয়ার পর মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লিখে ইস্তফার কথা জানান তিনি৷
শিখ বিরোধী সংঘর্ষে সোমবার দোষী সাব্যস্ত হন সজ্জন কুমার৷ দিল্লি হাইকোর্ট কংগ্রেস নেতা সজ্জন কুমারকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয়৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই তাঁকে আত্মসমর্পণ করতে হবে৷ এই সময়ের মধ্যে শহরের বাইরেও তিনি যেতে পারবেন না বলে জানান বিচারপতিরা৷ এর আগে ট্রায়াল কোর্ট কংগ্রেস নেতাকে বেকসুর খালাস করেছিল৷ সেই রায় খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি এস মুরলিধর ও বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ৷
১৯৮৪ সালে দিল্লিতে শিখ বিরোধী সংঘর্ষে তিন হাজার শিখকে নির্বিচারে হত্যা করা হয়৷ রাজনগর এলাকার একটি পরিবারের পাঁচ সদস্যকে খুনে অভিযুক্ত ছিলেন সজ্জন কুমার৷ ৭৩ বছরের সজ্জন দিল্লির কংগ্রেস নেতা৷ তাঁর বিরুদ্ধে মামলা করেন জগদীশ কৌর৷ আদালত তাঁর সাহসের ভূয়সী প্রশংসা করেছে৷ তবে ক্ষোভের সঙ্গে জানিয়েছে, অপরাধীরা রাজনৈতিকভাবে আশ্রয় পেয়ে থাকে৷ পাশাপাশি হাইকোর্ট পুলিশের তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করে৷
হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে আম আদমি পার্টি ও শিরোমণি অকালি দল৷ দাগী অপরাধীকে কেন দলে ঠাঁই দিল কংগ্রেস, এই প্রশ্ন তুলে হাত রাহুল গান্ধীকে কটাক্ষ শুরু করে বিজেপি৷ পালটা কংগ্রেসের তিন ছিল প্রধানমন্ত্রী মোদীর দিকে৷ কংগ্রেস নেতা কপিল সিবাল জানান, সজ্জন কুমারকে নিম্ন আদালত বেকসুর বলে জানিয়েছিল৷ দল দোষীদের রেয়াত করে না৷ তাঁকে কোনও গুরুত্বপূর্ণ পদে রাকা হয়নি৷
লোকসভার আগে দলের স্বচ্ছভাবমূর্তি তুলে ধরতে মরিয়া রাহুল গান্ধী৷ সজ্জন কুমার ইস্যু যাতে আসন্ন লোকসভায় বিজেপি’র প্রচারের অস্ত্র না হয়ে উঠতে পারে সে বিষয়ে সচেতন কংগ্রেস৷ সজ্জন কুমারের কাছে স্পষ্টই ছিল দল তাঁর পাশে নেই৷ ফলে ইস্তফা ছাড়া তাঁর কাছে কোনও বিকল্প ছিল না বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top