News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা : মুলতুবি হল উত্তরপ্রদেশ বিধানসভা
Image

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা : মুলতুবি হল উত্তরপ্রদেশ বিধানসভা

লখনউ, ১৮ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি এবং প্রয়াত বিধায়ক প্যাটেল রামকুমার বর্মার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার মুলতুবি হয়ে গেল উত্তরপ্রদেশ বিধানসভা।
এদিন অধিবেশন শুরু হওয়া মাত্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রস্তাব পাঠ করেন। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের বিধায়কেরাও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধাজ্ঞাপনের পরই এদিনের মত মুলতুবি হয়ে যায় বিধানসভা। সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশন হওয়ার কারণে বিরোধীরা এর প্রতিবাদ জানিয়েছে। এদিন বিধানসভা চত্বরে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি এবং কৃষকদের বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ দেখান সমাজবাদী পার্টির বিধায়কেরা। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। পাশাপাশি শীতকালীন অধিবেশনের আগামীদিনগুলিতে বুলন্দশহর হিংসা, সরকারি নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির ইস্যুগুলি তুলে ধরবে কংগ্রেস বিধায়কেরা বলে জানা গিয়েছে।
সোমবার সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, বিরোধীরা যেসব বিষয় নিয়ে আলোচনা করতে চায় তা নিয়ে বিধানসভায় আলোচনা করতে প্রস্তুত সরকার পক্ষ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top