News Flash

  • Home
  • Uncategorized
  • হাফিজ সঈদকে কোনওদিন ভারত ক্ষমা করবে না : সৈয়দ আকবরউদ্দিন
Image

হাফিজ সঈদকে কোনওদিন ভারত ক্ষমা করবে না : সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে কোনওদিন ভারত ক্ষমা করবে না। মঙ্গলবার রাজধানী দিল্লিতে এক আলোচনা সভায় এমনই জানালেন রাষ্ট্রসঙ্ঘের ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।
এদিন সৈয়দ আকবরউদ্দিন বলেন, ২৬/১১ মুম্বইয়ের জঙ্গি হামলার বিচারের অপেক্ষায় রয়েছি আমরা। হাফিজ সঈদকে ভারত কোনওদিন ক্ষমা করবে না। আমরা ন্যায়ের অপেক্ষায় রয়েছে। নিশ্চিতভাবেই হাফিজ সঈদের বিচার হবে। মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী হচ্ছে এই হাফিজ সঈদ। মুম্বই জঙ্গি হামলার জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক মঞ্চে বহু তথ্য-প্রমাণ ভারতের তরফ থেকে তুলে ধরা হয়েছে।
আজ থেকে দশ বছর আগে ২৬ নভেম্বর ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। হামলায় বহু মানুষ প্রাণ হারায়। তাজ হোটেল, ন্যারিম্যান পয়েন্ট, শিবাজি রেল স্টেশন সহ একাধিক জায়গা জঙ্গিরা দাপিয়ে বেড়ায়। সেই ক্ষত আজও ভোলেনি কোনও ভারতীয়। পরে তদন্তে জানা যায় লস্কর-ই-তৈবার হাফিজ সঈদ পাকিস্তানে বসে এই হামলার ষড়যন্ত্র কষেছিল। বর্তমানে পাকিস্তানে নিজের রয়েছে হাফিজ সঈদ।
এদিন সৈয়দ আকবরউদ্দিন বলেন, ভারতের অভ্যন্তরীণ উন্নয়ন হওয়া দরকার। জলবায়ু পরিবর্তনের ফলে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারত।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top