News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সংসদীয় বৈঠকে রাফাল, তিন তালাকের পাশাপাশি গুরুত্ব রাম মন্দির ইস্যুতেও
Image

বিজেপির সংসদীয় বৈঠকে রাফাল, তিন তালাকের পাশাপাশি গুরুত্ব রাম মন্দির ইস্যুতেও

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : বিজেপি সংসদীয় দলের বৈঠকে রাফাল, তিন তালাক বিল, ১৯৮৪ শিখ বিরোধী দাঙ্গা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।
এদিন নরেন্দ্র সিং তোমর বলেন, রাফাল, তিন তালাক বিল, ১৯৮৪ শিখ বিরোধী দাঙ্গা নিয়ে আলোচনা হয়েছে। তিন তালাক বিলের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংসদে সমস্ত সাংসদদের নিয়মিত উপস্থিত থাকতে বলা হয়েছে। চলতি শীতকালীন অধিবেশনে এই নিয়ে দ্বিতীয়বার সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হল।
মঙ্গলবার দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখানে উত্তরপ্রদেশের দুই সাংসদ রবীন্দ্র কুশওয়াহা ও হরি নারায়ণ রাজভর রামমন্দির ইস্যুতে সরকারের অবস্থান জানতে চান। রাজনাথ সিংয়ের কাছে তাঁদের প্রশ্ন কবে হবে মন্দির নির্মাণ? দুই সাংসদকে সমর্থন করেন অন্যান্য সাংসদরাও। বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাজনাথ সিংয়ের উপর দায়িত্ব বর্তায় জবাব দেওয়ার। কিন্তু সাংসদদের প্রশ্নের জবাব তাঁর কাছেও ছিল না। সবাইকে শান্ত করে তিনি জানান, “অযোধ্যাতেই হবে মন্দির। কারণ সেখানেই জন্মেছিলেন রাম। শুধু সবাইকে ধৈর্য্য ধরতে হবে।”
প্রসঙ্গত, কিন্তু তিন রাজ্যে খারাপ ফলাফলের পর এই ইস্যুতে কার্যত দ্বিধাবিভক্ত গেরুয়া শিবির। এক পক্ষের মতে, উন্নয়নের পথ ছেড়ে উগ্র হিন্দুত্ববাদ নিয়ে বিজেপির আস্ফালনের কারণে হাতছাড়া হয়েছে তিন রাজ্য। তাই এই ইস্যুতে ধীরে চলো নীতি নেওয়াই ভাল।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top