News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি ঋণ মকুব না করলে প্রধানমন্ত্রীকে ঘুমাতে দেব না : রাহুল গান্ধী
Image

কৃষি ঋণ মকুব না করলে প্রধানমন্ত্রীকে ঘুমাতে দেব না : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : কৃষি ঋণ মকুব প্রসঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশের সমস্ত কৃষকদের কৃষি ঋণ মকুব না করলে প্রধানমন্ত্রীকে ঘুমাতে দেব না। এমনই হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সভাপতি| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, এখনও পর্যন্ত কৃষকদের এক টাকা ঋণও মকুব করেননি প্রধানমন্ত্রী। কৃষকদের ঋণ মকুব না করলে প্রধানমন্ত্রীকে ঘুমাতে দেব না। সমস্ত বিরোধী দলের দাবি কৃষি ঋণ মকুব করে দিতে হবে। লড়াইটা এখন ১৫-২০ জন ব্যবসায়ীর সঙ্গে ছোট ব্যবসায়ী এবং কৃষকদের। প্রধানমন্ত্রীর নোটবন্দি করে সাধারণ মানুষের টাকা ১৫-২০ জন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছে। অনিল আম্বানি-সহ দেশের ১৫ জন শিল্পপতিদের অবাদে ঋণ দেওয়া হয়েছে। কিন্তু কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার জন্য বিগত চার বছরে তৎপর হননি প্রধানমন্ত্রী। নোটবন্দি বিশ্বের সর্ববৃহদ দুর্নীতি।
সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কৃষকদের মকুব করে দেন কমল নাথ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কৃষি ঋণ মকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষি ঋণ মকুব করছে না বলে অভিযোগও করতে থাকেন তিনি। এমতাবস্থায় কৃষি ঋণ মকুব প্রসঙ্গে ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top