News Flash

  • Home
  • Uncategorized
  • কার্লোস ব্রার্থওয়েটকে ৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স
Image

কার্লোস ব্রার্থওয়েটকে ৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স

জয়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার শুরু হল দ্বাদশ আইপিএল-র নিলাম৷ জয়পুরে দ্বাদশ আইপিএল নিলামের শুরুতেই হাতুরির লড়াইয়ে শাহরুখ-প্রীতি৷ ক্যারিবিয়ান অল-রাউন্ডারের জন্য ঝাঁপালেন দু’জনেই ফ্র্যাঞ্চচাইজি৷ শেষ পর্যন্ত বাজিমাত কিং খানের দলের৷ ২০১৬ টি-২০ বিশ্বকাপের নায়ক কার্লোস ব্রার্থওয়েটকে ৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স৷
৭৫ লক্ষ টাকায় নুন্যতম দামে নিলাম শুরু হয়েছিল বছর তিরিশের ক্যারিবিয়ান অল-রাউন্ডারের৷ প্রথমে দর হেঁকেছিল কেকেআর৷ কিন্তু ব্রার্থওয়েটকে নিতে আগ্রহ দেখায় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবও৷ দুই ফ্র্যাঞ্চচাইজির কেউ হার মানতে চাইনি৷ ফলে ৭৫ লক্ষ টাকা থেকে পাঁচ কোটিতে বিক্রি হলেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপের নায়ক৷ দু’ বছর আগে নাইটদের হোম গ্রাউন্ড ইডেনে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বেন স্টোকসকে শেষ ওভারের প্রথম চার বলে চার ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ দিয়েছিলেন ব্রার্থওয়েট৷ এদিনের নিলামে ২২৮ জন ভারতীয় ক্রিকেটার সহ মোট ৩৫০ জন ক্রিকেটার আছেন আট ফ্র্যাঞ্চাইজির নজরে।
দ্বাদশ আইপিএল শুরুর আগে নাইট শিবিরের দল আগে সাত ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স-
১) মিচেল স্টার্ক, ২) মিচল জনসন, ৩)টম কুরান
৪)ক্যামেরন দেলপোর্ট, ৫)জ্যাভন সার্লস, ৬)ইশাঙ্ক জাগ্গি
৭)অপূর্ব ওয়াংখেড়ে, ৮)বিনয় কুমার
আপাতত নাইট শিবিরে রয়েছেন দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, শুভমন গিল, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শিভম মাভি,কুলদীপ যাদব, পীযূষ চাওলা, কমলেশ নাগারকটি, প্রসিদ্ধ কৃষ্ণা৷ নাইট রাইডার্সের বাজেট রয়েছে ১৫.২০ কোটি টাকা ৷ এই টাকায় ১২ জন ক্রিকেটার কিনতে পারবে কেকেআর৷ যার মধ্যে ৫ বিদেশি ও ৭ ভারতীয় ক্রিকেটার কিনতে পারবে দু’বারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top