News Flash

  • Home
  • Uncategorized
  • ঠান্ডায় অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় মৃত ৬
Image

ঠান্ডায় অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় মৃত ৬

হায়দরাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.) : এবার শীত পড়তে না পড়তেই ঠান্ডায় অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় মৃত্যুর ঘটনা ঘটেছে। শৈত্য প্রবাহে ওই দুই রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। ঘূর্ণিঝড়ের কারণেই সম্ভবত এ বার ঠান্ডা বেশি পড়েছে ওই দুই রাজ্যে। সরকারি সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশে পাঁচ জন ও তেলঙ্গানায় এক জন মারা গেছেন ঠান্ডায়। পশ্চিম গোদাবরী জেলায় এক বৃদ্ধা ঠান্ডায় জমে মারা গেছেন। চিরালার ঐক্যনগরে মারা গেছেন দুজন। প্রকাশম জেলায় একটি বাস স্ট্যান্ডে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিশাখাপত্তনম জেলাতেও ঠান্ডায় এক জনের মৃত্যু হয়েছে। একই ঘটনা ঘটেছে তেলঙ্গানায়। সেখানে খাম্মাম জেলায় ৫৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পেথাই। রাজ্যের বিজয়াওয়াদায় ভূমিধ্বসে নিহত হয়েছে একজন। রাজ্যজুড়ে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার চার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার দুপুরের পর থেকে রাজ্যের পূর্ব গোদাবরী জেলার কাতরেনিকোনার কাছে আছড়ে পড়ে ঝড়টি। সে সময় এর গড় গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।
তবে আছড়ে পরার পরে এর শক্তি হ্রাস পেয়ে সেটি গভীর নিম্নচাপে রূপ নেয়। মূলত এর জেরেই উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের শুরু হয়। পূর্ব গোদাবরী জেলায় বসবাসরত প্রায় কয়েক হাজার মানুষকে ইতোমধ্যে নিরাপদ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ঝড়ের ফলে সৃষ্ট বৈরি আবহাওয়ার জেরে রাজ্যের পূর্ব গোদাবরী, কৃষ্ণা, বিজিয়ানগরম, গুন্টুর, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার মতো উপকূলবর্তী জেলার জনজীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া রাজ্যের অসংখ্য গাছ উপড়ে যাওয়াসহ বেশীরভাগ গ্রামে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top