News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দুঃসংবাদ, গুজরাটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল গির অরণ্যের তিনটি সিংহের
Image

ফের দুঃসংবাদ, গুজরাটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল গির অরণ্যের তিনটি সিংহের

আহমেদাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.): বছরের শেষে পশুপ্রেমীদের জন্য ফের দুঃসংবাদ| গুজরাটের গির পূর্ব শাখার গ্রাম বোরালার কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল গির অরণ্যের একসঙ্গে তিনটি সিংহের| সোমবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ গির পূর্ব শাখার গ্রাম বোরালার কাছে মালগাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দু’টি সিংহ এবং একটি সিংহীর দেহ| মালগাড়িটি পিপাভাভ থেকে বোটাড যাচ্ছিল| রাতের অন্ধকারে আচমকাই মালগাড়ির সামনে চলে আসে দু’টি সিংহ এবং একটি সিংহী| মুহূর্তের মধ্যেই গির অভয়ারণ্যের তিনটি সিংহের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়|
মালগাড়িটি ঘন্টায় কত কিলোমিটার গতিতে যাচ্ছিল, বন কর্মীরা আদৌ সজাগ ছিলেন কিনা, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| এই নিয়ে চলতি বছরে প্রায় ২৪টি সিংহের মৃত্যু হল| ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম এশিয়ায় একসময়ে যে সিংহা দেখতে পাওয়া যেত সেই প্রজাতির সিং এখন শুধুমাত্র ভারতেই রয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top