News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষিপ্ত বৃষ্টি পাত চলবে মঙ্গলবারও, বৃষ্টি ও মেঘলা আকাশের সৌজন্যে নামবে তাপমাত্রা
Image

বিক্ষিপ্ত বৃষ্টি পাত চলবে মঙ্গলবারও, বৃষ্টি ও মেঘলা আকাশের সৌজন্যে নামবে তাপমাত্রা

কলকাতা ও বিশাখাপত্তনম, ১৭ ডিসেম্বর (হি.স.): সকাল থেকেই মেঘলা আকাশ| সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি| ঘূর্ণিঝড় ‘পেতাই’ চোখ রাঙাচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে| তার প্রভাবেই শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ বিভিন্ন জেলা| রবিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে ঠাণ্ডা হাওয়া| দু’য়ের প্রভাবে সোমবার ভোর থেকেই ভালোই শীত অনুভূত হচ্ছে বাংলায়| বৃষ্টি ও মেঘলা আকাশের সৌজন্যে নামছে তাপমাত্রা| মঙ্গলবার পর্যন্ত কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে| আবহাওয়ার উন্নতি হতে পারে বুধবারের পর থেকে, বুধবার থেকেই রাতের পারদ পতনের সম্ভাবনা জোরালো হচ্ছে|
রবিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি| সোমবার ভোররাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে| আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দিনভর বৃষ্টি চলবে কলকাতা ও আশপাশের এলাকায়| বৃষ্টি চলবে মঙ্গলবারও| বুধবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছেন আবহবিদরা|
এদিকে, বিকেলের মধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলগুলিতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘পেতাই’| ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী ৯টি জেলাতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে| তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও নৌবাহিনীকে| মত্স্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে| ‘পেতাই’-এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওডিশায় ঝোড়ো হাওয়া বইতে পারে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top