News Flash

  • Home
  • Uncategorized
  • এবার নজরে জাতীয় রাজনীতি, টিআরএস-এর কার্যকারী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন কে টি রামা রাও
Image

এবার নজরে জাতীয় রাজনীতি, টিআরএস-এর কার্যকারী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন কে টি রামা রাও

হায়দরাবাদ, ১৭ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র কার্যকারী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন টিআরএস প্রেসিডেন্ট তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর ছেলে কে টি রামা রাও| সোমবারই তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র কার্যকারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেসিআর-এর ছেলে কে টি রামা রাও|
দক্ষিণ ভারতের পর এবার জাতীয় রাজনীতিতে ‘ফোকাস’ করতে চাইছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র প্রেসিডেন্ট কে চন্দ্রশেখর রাও| আর তাই নিজ ছেলে তথা ৪২ বছর বয়সি কৃষক নেতা কে টি রামা রাও-কে টিআরএস-এর কার্যকারী সভাপতি নিয়োগ করা হয়েছে| উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে তথ্যপ্রযুক্তি, শিল্প এবং মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী ছিলে কে টি রামা রাও| ৭ ডিসেম্বরের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সিরসিল্লা আসন থেকে জয়ী হয়েছেন কে টি রামা রাও| তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এবার ১১৯টি আসনের মধ্যে ৮৮টি আসনে জয়ী হয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)| গত বৃহস্পতিবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন কে চন্দ্রশেখর রাও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top