News Flash

  • Home
  • Uncategorized
  • লা লিগায় লেভান্তেকে হারাল বার্সেলোনা, হ্যাটট্রিক মেসির
Image

লা লিগায় লেভান্তেকে হারাল বার্সেলোনা, হ্যাটট্রিক মেসির

ভ্যালেন্সিয়া, ১৪ ডিসেম্বর (হি.স.) : লা লিগার অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা ৫-০ গোলে হারাল লেভান্তেকে৷ মেসি নিজে করলেন তিনটি গোল৷ সতীর্থদের দিয়ে করালেন দু’টি৷ পাঁচটি গোলের পিছনেই সক্রিয় অবদান রাখলেন এলএম টেন৷ মেসির হ্যাটট্রিক ছাড়া বার্সার হয়ে ম্যাচের অপর দু’টি গোল করেন সুয়ারেজ ও জেরার্ড পিকে৷ এই ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে চলতি মরশুমে ক্লাব ও দেশ মিলিয়ে ৫০টি গোল করেলেন মেসির৷ গত ন’টি মরশুমে মোট আটবার এমন কৃতিত্ব দেখালেন লিও টেন৷ লেভান্তের বিরুদ্ধে জয়ের পর ১৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৩৪৷
লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সেভিয়া ও অ্যাটলেটিকে মাদ্রিদ৷ এই অবস্থায় দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে তিন পয়েন্টের ব্যবধান ধরে রাখতে হলে জয় ছাড়া কোনও উপায় ছিল না বার্সেলোনার৷ লেভান্তের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ে আপাতত পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান কিছুটা নিরাপদ করল বার্সা৷
লেভান্তের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে দু’টি গোল করে বার্সা৷ দ্বিতীয়ার্ধে আরও তিনটি৷ মাচের ৩৫ মিনিটের মাথায় মেসির পাস থেকে প্রথমবার প্রতিপক্ষের জালে বল জড়ান সুয়ারেজ৷ ৪৩ মিনিটে সার্জিওর পাস থেকে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন মেসি৷ ৪৭ মিনিটে দুরন্ত শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মেসি৷ ম্যাচে এটি তাঁর দ্বিতীয় গোল৷ ৬০ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বার্সার ব্যবধান বাড়িয়ে ৪-০ করেন তিনি৷ ৭৫ মিনিটে লালা কার্ড দেখে মাঠ ছাড়েন লেভান্তের কাবাকো৷ শেষ ১৫ মিনিট তাদের দশ জনে খেলতে হয়৷ এই সুযোগে বার্সা ম্যাচে পাঁচ গোলের বৃত্ত পূর্ণ করে৷ মেসির পাস থেকে বার্সার শেষ গোলটি করেন পিকে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top