News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৮৪ শিখ-বিরোধী হিংসা : যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কংগ্রেস নেতা সজ্জন কুমার
Image

১৯৮৪ শিখ-বিরোধী হিংসা : যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কংগ্রেস নেতা সজ্জন কুমার

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): শিখ-বিরোধী হিংসায় (১৯৮৪) দোষীসাব্যস্ত হলেন কংগ্রেস নেতা সজ্জন কুমার| সোমবার ১৯৮৪-র শিখ-বিরোধী হিংসায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষীসাব্যস্ত করেছে দিল্লি হাইকোর্ট| সজ্জন কুমারকে এদিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে| পাশাপাশি দিল্লি হাইকোর্টের নির্দেশ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সজ্জন কুমারকে| এর আগে ট্রায়াল কোর্টের রায়ে বেকসুর খালাস হয়েছিলেন সজ্জন কুমার| সেই রায়কে সোমবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ| এদিনের রায়ে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ‘১৯৪৭ সালে, দেশভাগের সময় বহু মানুষকে হত্যা করা হয়| ৩৭ বছর পর একইরকম ট্রাজেডির সাক্ষী থেকেছে দিল্লি| অভিযুক্ত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা উপভোগ করেছে|’ সজ্জন কুমার ছাড়াও ক্যাপ্টেন ভাগমল, গিরিধারী লাল এবং প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বলওয়ান খোকরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দিল্লি হাইকোর্ট| পাশাপাশি কিশান খোক্কর এবং প্রাক্তন বিধায়ক মহেন্দ্র যাদবকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে|
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল শিখ হত্যা| সেই দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট| ২০০৫ সালে নানাবতী কমিশনের সুপারিশের ভিত্তিতে সজ্জন কুমারের বিরুদ্ধে মামলার পুর্নতদন্ত শুরু করে সিবিআই| গত ১৬ নভেম্বর শুনানি চলাকালীন চ্যাম কৌর নামে এক সাক্ষী আদালতে জানান, ১৯৮৪ সালে দাঙ্গার সময়ে দিল্লির সুলতানপুরী এলাকায় কি ভাবে উত্তেজনা ছড়িয়েছিলেন সজ্জন| সেখানে সজ্জন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার জন্য শিখদেরই দায়ী করেছিলেন বলে জানান ওই সাক্ষী| সজ্জনের শিখ-বিরোধী ভাষণের পরই দুই ব্যক্তিকে গুলি করে মারা হয় বলেও জানান তিনি| এছাড়াও শীলা কউর নামে আরও এক সাক্ষী আদালতে দাঁড়িয়ে সজ্জন জিন্দলকে শিখ দাঙ্গার অন্যতম প্ররোচনাকারী হিসেবে চিহ্নিত করেছিলেন| সজ্জন ছাড়াও এই মামলায় আরও যারা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁরা হলেন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বলওয়ান খোকর, অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিক ক্যাপ্টেন ভাগমল, গিরিধারী লাল, কিশান খোক্কর ও প্রাক্তন বিধায়ক মহেন্দ্র যাদব| ট্রায়াল কোর্ট বাকিদের কারাদণ্ড দিলেও সজ্জন কুমারকে বেকসুর খালাস করে দেয়| সেই রায়কে চ্যালেঞ্জ করেই ২০১৩ সালে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়|
দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন শিরোমণি অকালি দলের নেতা মণজিন্দর সিং সিরসা| তাঁর কথায়, ‘আমাদের ন্যায়বিচার দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ| সজ্জন কুমার এবং জগদীশের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে|’ আবার রায় শোনার পরই দিল্লি হাইকোর্টের বাইরে আনন্দে মেতে ওঠেন এইচ এস ফুলকা এবং মনজিন্দর সিং সিরসা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top