শান্তিরবাজার (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর, (হি.স.) : ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছরের এক তরতাজা তরুণের। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজারে।
জানা গেছে, শনিবার রাতে কম্পিউটার ক্লাস শেষ করে বাড়ির দিকে ফিরছিল ১৯ বছরের তরুণ অজয় সরকার। এমন সময় একটি দ্রুতগামী কমান্ডার জিপ অজয় সরকারকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করে দেন। জানা গেছে, অজয়কে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুতে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে, অজয়ের মৃতদেহ জিবি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য। এদিকে অজয়ের মৃত্যুতে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকাষ়ও শোক বিরাজ করছে।
শান্তিরবাজারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু তরুণের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















