News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাট শ্রীপল্লিতে মহিলার মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

বাধারঘাট শ্রীপল্লিতে মহিলার মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ শুক্রবার গভীর রাতে বাধারঘাট শ্রীপল্লি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানীর বাধারঘাট শ্রীপল্লির রামঠাকুর পাড়ায় শুভ্রদীপ সুর চৌধুরীর ভাড়াটের ঘরে।গতকাল রাতে শীলা মোদকের ফাঁসিতে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি আত্মহত্যা না-খুন এ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। যদিও পুলিশ এ বিষয়ে এখনও কিছু সুনিশ্চিত করে বলতে চাইছে না। তবে এলাকার মানুষের দাবি ঘটনাটি মোটেও আত্মহত্যা নয়। এটি একটি পরিকল্পিত খুন। এলাকাবাসীরা মনে করেন, মহিলাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। জানা গেছে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পর মহিলার মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তবে পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে। আর সে মোতাবেক তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এলাকাবাসীরা জানিয়েছেন, মৃত মহিলা শীলা মোদক তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। স্বামী দিলীপ মোদক অনেক আগে মারা গেছেন। তাঁরা জানিয়েছেন, মহিলা বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে ছেলের পড়াশোনা চালাতেন। কিন্তু মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া চলত। এলাকাবাসীরা জানান, ঘটনার সময় ছেলেও ঘরে ছিল। পুলিশ ছেলেকে জিজ্ঞাসবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top