News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৭ তম বিজয় দিবসে ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মান বাংলাদেশের
Image

৪৭ তম বিজয় দিবসে ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মান বাংলাদেশের

ঢাকা, ১৬ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন বলিদান দেওয়া ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মানিত করবে বাংলাদেশ। রবিবার, ১৬ ডিসেম্বর, ৪৭ তম বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বেশ কয়েকজন ভারতীয় সেনার পরিবারের হাতে এই সম্মান তুলে দেবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনার অবদান প্রচুর। মুক্তি যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেন অনেক ভারতীয় সেনা। ৭১-এর যুদ্ধে প্রাণ হারান ২৯৯৮ জন ভারতীয় সেনা। এঁদের মধ্যে পূর্বাঞ্চলীয় কম্যান্ডের সেনা শহিদের সংখ্যা ছিল ১৪৭৮ জন। মুক্তিযুদ্ধে শহিদ হওয়া সেনাদের সম্মান জানাতে বিজয় স্মারক তৈরি হয়েছে ফোর্ট উইলিয়ামে।
বাংলাদেশ উপ হাইকমিশন সূত্রের খবর, প্রায় ২৫ জন শহিদকে চলতি বছর এই সম্মান দেওয়া হতে পারে। রুপোর পদক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা সম্মানপত্র এবং শেখ মুজিবের লেখা দু’টি করে বই পুরস্কার হিসেবে দেওয়া হবে শহিদ পরিবারের হাতে। প্রসঙ্গত, ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ডেও পালিত হয় বিজয় দিবস।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top