News Flash

  • Home
  • Uncategorized
  • সাময়িক স্বস্তি রাহুলের, আগামী ১৬ মার্চ পর্যন্ত স্থগিত আরএসএস-এর মানহানি মামলা
Image

সাময়িক স্বস্তি রাহুলের, আগামী ১৬ মার্চ পর্যন্ত স্থগিত আরএসএস-এর মানহানি মামলা

ভিওয়াণ্ডি (মহারাষ্ট্র), ১৫ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র মানহানি মামলায় সাময়িকের জন্য হলেও স্বস্তি পেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| শনিবার ভিওয়াণ্ডির আদালত ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত স্থগিত করে দিয়েছে এই মামলার শুনানি| জাতীর জনক মহাত্মা গান্ধীকে হত্যায় জড়িত ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)| ২০১৪ সালে মহারাষ্ট্রের ভিওয়াণ্ডির একটি জনসভায় এমনই মন্তব্য করেছিলেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী| রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে ভিওয়াণ্ডির আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়| আরএসএস কর্মীর আনা মানহানির মামলায় ইতিমধ্যেই চার্জ গঠন করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে| ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে চার্জগঠন করা হয়| শনিবার এই মামলার শুনানিতে কংগ্রেস সভাপতি রাহুলকে স্বস্তি দিয়েছে ভিওয়াণ্ডির আদালত| ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে এই মামলার শুনানি|
উল্লেখ্য, আরএসএস-এর মানহানির মামলাটি খারিজ করার আর্জি জানিয়ে এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন সোনিয়া পুত্র রাহুল| প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ মার্চ মহারাষ্ট্রের ভিওয়াণ্ডিতে নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘মহাত্মা গান্ধীকে খুন করেছে আরএসএস-এর লোকেরা|’ রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা করেন আরএসএস কর্মী রাজেশ কুন্তে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top