News Flash

  • Home
  • Uncategorized
  • ফের খুলবে স্টারলাইন কারখানা, পরিবেশ আদালতে খারিজ তামিল সরকারের নির্দেশ

ফের খুলবে স্টারলাইন কারখানা, পরিবেশ আদালতে খারিজ তামিল সরকারের নির্দেশ

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ফের খুলতে চলেছে তামিলনাড়ুর বেদান্ত স্টারলাইন কারখানা। সবুজ সঙ্কেত মিল পরিবেশ আদালতে | তামিলনাড়ু সরকারের নির্দেশ নাকচ করে শনিবার বেদান্তকে সবুজ সংকেত দিয়ে দিল জাতীয় পরিবেশ আদালত |
পরিবেশ দূষণের অভিযোগে স্টারলাইন তামার কারখানা বন্ধের দাবিতে উত্তাল হয়েছিল তামিলনাড়ু । পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১৩ জন আন্দোলনকারীর। তারপরেই সরকারি নির্দেশিকা জারির জেরে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। তামিলনাড়ু সরকারের দেওয়া ওই নির্দেশের বিরুদ্ধে গ্রিন ট্রাইবুন্যালে যায় বেদান্ত। শনিবার পরিবেশ আদালত সরকারের সেই নির্দেশিকা খারিজ করে ফের কারখানা খোলার অনুমতি দেয় । এদিন গ্রিন ট্রাইবুন্যাল তামিলনাড়ু সরকারের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে জানিয়েছে, বেদান্তের কারখানা বন্ধের নির্দেশ অন্যায্য। ফলে নতুন নির্দেশিকা জারি করে তা খোলার নির্দেশ দিতে হবে।
তবে, পরিবেশ সুরক্ষায় তিন বছরের মধ্যে ১ কোটি টাকা খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে। কারখানা সংলগ্ন এলাকা এবং গ্রামাঞ্চলের বাসিন্দাদের জন্য হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে বেদান্ত সংস্থাকে। এমনকী এলাকার লোকেদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করতে হবে।
সেই সঙ্গে সেখানকার বিদ্যুত সংযোগ ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ আদালতের এদিনের রায়ে | এবিষয়ে আদালতের বক্তব্য, কারখানা কর্তৃপক্ষ যদি পরিবেশ রক্ষায় যাবতীয় পদক্ষেপ নেয় তবেই সেখানকার বিদ্যুত্‍ সংযোগ ফিরিয়ে দেওয়া হবে। এর ফলে ঘটনার সাত মাস পর ফের তামিলনাড়ুর বেদান্ত স্টারলাইন কারখানা খোলার সম্ভাবনা তৈরি হল।
যদিও তামিলনাড়ুর এডিএমকে সরকার এই কারখানা খোলার ঘোর বিরোধী । রাজ্যের পরিবেশমন্ত্রী কেসি কুরুপ্পানান জানিয়েছেন, শীর্ষ আদালতে নাকি তাঁরা আগেই এই কারখানা খোলার বিরোধিতা করে আবেদন জানিয়েছেন। সর্বোচ্চ পরিবেশ আদালতের এই রায় দুঃখজনক বলে মন্তব্য করেছেন পরিবেশকর্মীরা।
উল্লেখ্য, গত ২৩ মে তুতিকোরিনে বেদান্তের ওই কারখানার দুষণ ও সম্প্রসারণের বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলন ভয়ঙ্কর আকার ধারন করে। বিক্ষোভকারী জনতাকে বাগে আনতে পুলিশ গুলি চালালে ১১ জনের মৃত্যু হয়। আহত বহু। পরদিন রাজ্যের আরও অন্যান্য এলাকায় বিক্ষোভে ২ জনের মৃত্যু হয়। এরপরই ওই কারখানা বন্ধের নির্দেশ দেয় তামিলনাড়ু সরকার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top