News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বাংলাদেশের বিজয় দিবসের প্রস্তুতি
Image

ত্রিপুরায় বাংলাদেশের বিজয় দিবসের প্রস্তুতি

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : অন্যান্য বছরের মত এবছরও যথাযোগ্য মর্যাদায় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে পালিত হবে বাংলাদেশের মহান বিজয় দিবস। শুক্রবার এই বিষয়ে বিস্তারিত জানান সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।
তিনি জানান, বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় রাজধানীর কুঞ্জবনে অবস্থিত সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট মৌন ও প্রার্থনা করা হবে। এর পর বাণীপাঠ এবং আলোচনাসভার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হবে।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায়। সহকারী হাইকমিশন প্রাঙ্গণে রঙিন আতসবাজি প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হবে। এর পর ভারত এবং বাংলাদেশের শিল্পীদের দ্বারা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রেস ব্রিফিংয়ে সহকারী হাইকমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম সচিব মহম্মদ জাকির হোসেন ভুইয়াঁ এবং দ্বিতীয় সচিব মহম্মদ ইকবাল হোসেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top