News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার গাঁজা, গ্রেফতার এক
Image

গুয়াহাটিতে রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার গাঁজা, গ্রেফতার এক

আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ফের উদ্ধার হয়েছে গাঁজা। এবার ২৫ কিলোগ্ৰাম গাঁজা বাজেয়াপ্তের পাশাপাশি আটক করা হয়েছে এক নেশাদ্রব্য পাচারকারীকে। গাঁজা-সহ আটক ব্যক্তিকে জনৈক পাপু সিং বলে পরিচয় পাওয়া গেছে। ধৃতের মূল বাড়ি বিহারে বলে জিআরপিএফ সূত্রে জানা গেছে। 
গুয়াহাটি রেল স্টেশনে অবস্থিত জিআরপিএফ থানা কর্তৃপক্ষ তথ্য দিয়ে জানিয়েছেন, শনিবার সকাল প্রায় ৭.৪৫ মিনিটে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ১২৪২৩ নম্বর ডাউন ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্ৰেসে রুটিন তল্লাশি চালাতে গিয়ে একটি কামরা থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে। কামরার এক নির্দিষ্ট আসনের ওপর বাংকারে একটি ট্রলিব্যাগ খোলে তাতে তালাশি চালিয়ে পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। পরে ব্যাগের মালিক বিহারের বাসিন্দা নিষিদ্ধ গাঁজা পাচারকারী পাপু সিং নামের ব্যক্তিকে আটক করে জিআরপিএফ থানায় নিয়ে আসা হয়। থানায় তাকে জেরা করলে সে নাকি বলেছে, গাঁজাগুলি ডিমাপুর (নাগাল্যান্ড) থেকে সংগ্রহ করে বিহার নিয়ে যাওয়ার কথা ছিল তার, জানিয়েছেন জিআরপিএফ কর্তৃপক্ষ। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে মনে করা হচ্ছে।
তিনি জানান, ধৃতের স্বীকারোক্তির ভিত্তিতে নেশাবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করে পাপু সিংকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত ২২ নভেম্বর ১৫ কিলোগ্ৰাম গাঁজা-সহ গ্রেফতার করা হয়েছিল মণিপুরের বাসিন্দা কেআর রেং নামের এক ব্যক্তিকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top