News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু : মৃতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
Image

মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু : মৃতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

মাইসুরু, ১৫ ডিসেম্বর (হি.স.): কর্ণাটকের চামরাজানগরের হানুরে সুলভাদি কিচ্চুগুট্টি মারাম্মা মন্দিরে একটি অনুষ্ঠানের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট দীনেশ গুণ্ডু রাও| গত বৃহস্পতিবার সকালে কিটচালাভাদি গ্রামে মারাম্মা মন্দিরের গোপুরার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল| অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়| মন্দিরে আগত ভক্তরা প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন| অসহ্য পেটের যন্ত্রণার পাশাপাশি বমি শুরু হয় তাঁদের| তাঁদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়| পরে অসুস্থদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে| এখনও কমপক্ষে ৮০ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার|
এবার মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট দীনেশ গুণ্ডু রাও| মৃতদের আত্মীয়দের ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট দীনেশ গুণ্ডু রাও| পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রসাদে কোনও রকম বিষক্রিয়া থেকেই মর্মান্তিক এই ঘটনা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top