News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে চলন্ত গাড়ি উল্টে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শিশুকন্যা-সহ ৪ জনের
Image

উত্তর প্রদেশে চলন্ত গাড়ি উল্টে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শিশুকন্যা-সহ ৪ জনের

হাথরাস (উত্তর প্রদেশ), ১৫ ডিসেম্বর (হি.স.): চলন্ত গাড়ি আচমকাই রাস্তার উপর উল্টে গিয়ে আগুন লেগে উত্তর প্রদেশে মর্মান্তিক মৃত্যু হল একটি শিশুকন্যা-সহ ৪ জনের| এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন| শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পোরা গ্রামের কাছে| নিহতদের নাম হল, মোহিত (২৪), প্রতীক্ষা (১৯), শশীবালা (৫৫) এবং মুসকান (১)| গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন, শুক্রবার রাতে বিয়েবাড়িতে গিয়েছিলেন মোহিত এবং তাঁর পরিবারের সদস্যরা| বিয়েবাড়ি থেকে ফেরার সময় পোরা গ্রামের কাছে আচমকাই গাড়িটি থেমে যায়| এরপর কোনও কিছু ৱুঝে ওঠার আগেই রাস্তার উপর গাড়িটি উল্টে যায় এবং দাউদাউ করে আগুন জ্বলে ওঠে| নিরুপায় যাত্রীরা চিত্কার-আর্তনাদ করলেও, তাঁদের বাঁচানোর জন্য সেই সময় রাস্তায় কেউ ছিলেন না| অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ বছর বয়সি শিশুকন্যা-সহ একই পরিবারের ৪ জন সদস্যের| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| কি কারণে এই বিপত্তি, তা জানতে তদন্ত শুরু হয়েছে| পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে| মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top