News Flash

  • Home
  • Uncategorized
  • শিকোহাবাদে লাইনচ্যুত মালগাড়ি, ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত
Image

শিকোহাবাদে লাইনচ্যুত মালগাড়ি, ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত

ফিরোজাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): ফের বেলাইন হল ভারতীয় রেল| শুক্রবার সকালে উত্তর প্রদেশের শিকোহাবাদ রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির একটি বগি| সাত সকালে রেল দুর্ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে| দেরিতে চলে নীলাচল এক্সপ্রেস, কালকা মেল-সহ বেশ কয়েকটি ট্রেন| রেল সূত্রের খবর, শুক্রবার সকাল পৌনে ছ’টা নাগাদ শিকোহাবাদ রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ি| ডাইন লাইনে দিল্লি থেকে লখনউ অভিমুখে যাচ্ছিল মালগাড়িটি, স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে মালগাড়িটি বেলাইন হয়ে যায়|
চালক বুঝতে পারা মাত্রই মালগাড়িটি থামিয়ে দেন| দুর্ঘটনার সময় ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে| মালগাড়ি বেলাইন হয়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিকরা| পরে দুর্ঘটনাস্থলে পৌঁছন ডিআরএম অনিল দুবে| ডাউন লাইন প্রভাবিত হওয়ায় নীলাচল এক্সপ্রেস, কালকা, মুরী, শতাব্দী, কানপুর প্যাসেঞ্জার-সহ বেশ কয়েকটি ট্রেন প্রভাবিত হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top