News Flash

  • Home
  • Uncategorized
  • এফটিআইআইয়ের নতুন চেয়ারম্যান হচ্ছেন প্রযোজক-পরিচালক বিজেন্দ্র পাল সিং
Image

এফটিআইআইয়ের নতুন চেয়ারম্যান হচ্ছেন প্রযোজক-পরিচালক বিজেন্দ্র পাল সিং

পুণে, ১৪ ডিসেম্বর (হি.স.) : বলিউড অভিনেতা অনুপম খের পদত্যাগ করার পর এবার পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদের দায়িত্বে পাচ্ছেন প্রযোজক-পরিচালক বিজেন্দ্র পাল সিং। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই খবর পাওয়া গিয়েছে। জনপ্রিয় ধারাবাহিক নির্মাতা ছিলেন বিপি সিং। দেরাদুনের বাসিন্দা বিজেন্দ্র পাল সিং বা বিপি সিং এই প্রতিষ্ঠানের প্রাক্তন অ্যালুমনিও ছিলেন। তাঁর পড়াশোনা এই এফটিআইআই থেকেই। অনুপম খের পদত্যাগ করার পর অনেকদিন শূন্যই ছিল এফটিআইআইয়ের চেয়ারম্যানের পদটি। সেই জায়গায় আসতে চলেছেন প্রযোজক–পরিচালক বিজেন্দ্র পাল সিং।
১৯৭৩ সালে দূরদর্শনের ক্যামেরাম্যান হিসাবে কাজ শুরু করেন তিনি। ২০১৭ সালে অনুপম খেরকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয়। গজেন্দ্র চৌহানের জায়গায় তাঁকে বসানো হয়েছিল। কিন্তু গজেন্দ্র চৌহানের বিরুদ্ধে টানা ১৩৯ দিন আন্দোলনের পথে হাঁটেন ছাত্রছাত্রীরা। তারপর ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় গজেন্দ্রকে। এদিকে চলতি বছরের অক্টোবরেই সেই পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন অনুপম খের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top