News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টেও ঘুরে দাঁড়ানো লড়াইয়ে টিম ইন্ডিয়া
Image

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টেও ঘুরে দাঁড়ানো লড়াইয়ে টিম ইন্ডিয়া

পারথ, ১৪ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাজা সবুচ পিচে সকালের আর্দ্রতা কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় পেসাররা৷ তবে দিনের প্রথম সেশনের ব্যর্থতা দ্বিতীয় সেশনেই কিছুটা হলেও কাটিয়ে ওঠে টিম ইন্ডিয়া৷ মধ্যাহ্ন ভোজের বিরতিতে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬৬ রান তুলেছিল৷ লাঞ্চের পর অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরল ভারত৷ আপাতত প্রথম দিনের চায়ের বিরতির পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে৷
পারথের পিচ গতি ও বাউন্সের ডালি সাজিয়ে অপেক্ষা করে পেসারদের জন্য৷ ওয়াকার নতুন অপটাস স্টেডিয়ামের পিচও সেরকমই আচরণ করবে বলে মনে করা হচ্ছিল৷ সবুজ পিচ দেখে বাড়তি উদ্দীপ্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমে পড়ে৷ প্রথম একাদশে স্পিনার রাখার প্রয়োজন মনে করেনি বিরাট কোহলিরা৷ তবে টিম ইন্ডিয়ার এমন সিদ্ধান্ত ঠিক কতটা পিচ ও পরিস্থিতি অনুযায়ী যুক্তিযুক্ত আর কতটা বাড়তি উত্তেজনার বশে নেওয়া তা নিয়ে সংশয় তৈরি হতে বিশেষ সময় লাগেনি৷
শুক্রবার অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়৷ অজি দলনায়ক টিম পেইনের সিদ্ধান্ত যে নেহাৎ আমূলক নয়, সেটা প্রমাণিত হয়ে যায় দিনের প্রথম সেশনেই৷ চার পেসারের ভারতীয় বোলিং লাইনআপ পারথের তাজা পিচে প্রথম দিনের প্রথম সেশনে উইকেট তুলতে ব্যর্থ৷ দুই অজি ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ ভারতীয় বোলারদের অনায়াসে সামলে দলের জন্য শক্ত ভিত গড়ে দেন৷ প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে৷
মধ্যাহ্নভোজের বিরতিতে ফিঞ্চ ২৮ ও হ্যারিস ৩৬ রানে ব্যাট করছিলেন৷ পরে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন দু’ই ওপেনারই৷ কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা হ্যারিস ৯টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে অর্ধশতরান করেন৷ ফিঞ্চ ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৫০ রান করেন৷
ওপেনিং জুটিতে একশো রানের গণ্ডি পার করে যখন ম্যাচে জাঁকিয়ে বসতে শুরু করেছে অস্ট্রেলিয়া, ঠিক তখনই ভারতীয় বোলারারা পালটা আঘাত হানে অজি শিবিরে৷ হাফসেঞ্চুরির গণ্ডি ছোঁয়ার পরেই অ্যারন ফিঞ্চকে এলবিডব্লুর ফাঁদে জড়িয়ে সাজঘরে ফেরৎ পাঠান বুমরাহ৷ উসমান খোওয়াজা (৫) উমেশ যাদবের লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে ঋষভের দস্তানায় ধরা পড়েন৷ ৭০ রানের অনবদ্য ইনিংস খেলা হ্যারিস ভারতের পার্টটাইম স্পিনার হনুমা বিহারীকে উইকেট দিয়ে ক্রিজ ছাড়েন৷এই প্রতিবেদন লেখা পর্যন্ত শন মার্শ ২৩ ও ট্রাভিস হেড ১৭ রানে ব্যাট করছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top