News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট, উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট
Image

রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট, উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট

নয়াদিল্লি ও জয়পুর, ১৪ ডিসেম্বর (হি.স.) : অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল৷ রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট৷ আর উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সচিন পাইলট৷ শুক্রবার কংগ্রেসের জাতীয় পর্যবেক্ষক কেসি বেণুগোপাল সাংবাদিকদের জানান, দীর্ঘ আলোচনার পর দলের সভাপতি রাহুল গান্ধীর সিদ্ধান্ত মতে রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট ও উপ-মুখ্যমন্ত্রী পদে সচিন পাইলট-র নাম ঘোষণা করা হয়৷
শুক্রবার গেহলট ও পাইলট একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন৷ অবশ্য তাদের মাঝে দেখা গিয়েছে মহারাষ্ট্রের বিতর্কিত কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমকে৷ রাজস্থানের দুই যুযুধান শিবিরকে ঠাণ্ডা করতেই রাহুল গান্ধী ভরসা করলেন সঞ্জয় নিরুপমের উপরেই৷ মুখ্যমন্ত্রী হয়েই জনগণকে ধন্যবাদ জানিয়েছেন অশোক গেহলট৷ পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হয়েই সচিন পাইলটও ধন্যবাদ জানান৷ দুই নেতা জানিয়েছেন, নির্বাচনী ইস্তেহার মাফিক কাজ চালিয়ে যাওয়া হবে৷
এদিকে কংগ্রেস মহলের গুঞ্জন, লোকসভা নির্বাচনকে সামনে রেখেই অশোক গেহলটকে কুর্সিতে বসানোর জন্য সচিনকে রাজি করাতে পেরেছেন রাহুল গান্ধী৷ তবে প্রবীণ অশোক গেহলটের ব্যক্তি জনপ্রিয়তা প্রবল৷ সেটাও দরকার রাহুলের৷ রাজস্থান থেকে যত বেশি সম্ভব সাংসদ পাওয়া যায় ততই তাঁর পক্ষে সরকার গড়ার পথ পরিষ্কার হবে৷ সেই সঙ্গে যুক্ত হচ্ছে নবীন নেতা হিসেবে সচিন পাইলটের ভূমিকা৷ তবে উপমুখ্যমন্ত্রীর পদ তৈরি করে আপাতত শান্ত করা হল রাজপুতনার উঠতি কংগ্রেস নেতা তথা বিজেপি বিরোধী পরিবর্তনের হাওয়ায় বিপুল জয়ের নায়ক সচিন পাইলটকে৷
পরিস্থিতি এমন যে রাজপুতনার মাটিতে গেহলট ও পাইলট শিবিরের কোনও একপক্ষ বেঁকে বসলেই এই রাজ্যে কংগ্রেসের বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে৷ সেসব সামাল দিয়ে রাজ্য চালানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ পদে দুই নেতাকে বসিয়ে দিলেন রাহুল গান্ধী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top