News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল মামলা : লোকসভায় রাহুলকে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রীর, ১৭ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি নিম্নকক্ষের অধিবেশন
Image

রাফাল মামলা : লোকসভায় রাহুলকে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রীর, ১৭ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি নিম্নকক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাজনৈতিক সুবিধার জন্য রাফাল চুক্তি নিয়ে দেশবাসীকে ভুল বুঝিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| পাশাপাশি বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তিকে নষ্ট করেছেন তিনি| কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিষোদগার করে শুক্রবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| শুক্রবার গোটা দেশবাসীর নজর ছিল রাফাল মামলার রায়দানের দিকে, বহুচর্চিত রাফাল নিয়ে শীর্ষ আদালতে স্বস্তি পেয়েছে নরেন্দ্র মোদী সরকার| সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিয়েছে, যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না| আর তাই ধোপে টিকল না ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হওয়া একাধিক মামলা|
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও, রাফাল নিয়ে এদিন উত্তাল হয় সংসদের নিম্নকক্ষ লোকসভা| হইহট্টগোলের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় জানান, ‘রাজনৈতিক সুবিধার জন্য রাফাল চুক্তি নিয়ে দেশবাসীকে ভুল বুঝিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| পাশাপাশি বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তিকে নষ্ট করেছেন তিনি| সংসদে এবং গোটা দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত|’ রাহুলকে কটাক্ষের সুরে রাজনাথ বলেছেন, ‘‘তিনি ভেবেছিলেন, ‘আমি ডুবেছি, তোমাকে নিয়েও ডুববো|’’ এরপরই বিরোধীদের সাংসদদের তুমুল হইচইয়ের কারণে আগামী ১৭ ডিসেম্বর, সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন|
ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক মামলা| দাবি উঠেছিল, আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তেরও| এরপরই গত ৩১ অক্টোবর কেন্দ্রের কাছে রাফালের দাম সংক্রান্ত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট| শুক্রবার সেই মামলায় কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিল শীর্ষ আদালত| রাফাল নিয়ে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন জানিয়েছেন, ‘১২৬টির জায়গায় ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত| আমরা সরকারকে ১২৬টি বিমান কিনতে জোর করতে পারি না| যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়| গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও খামতি ছিল না| তাই এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই|’ সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে স্বস্তি প্রকাশ করে সংসদের বাইরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানানস, ‘শুরু থেকেই এই বিষয়টি কাঁচের মতো পরিষ্কার ছিল|’ তবে, সর্বোচ্চ আদালতে পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘আমাদের মতে সুপ্রিম কোর্টের এই রায় একেবারে ভুল|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top