News Flash

  • Home
  • Uncategorized
  • বিএড এককালীন ছাড়ে অনুমোদন কেন্দ্রের
Image

বিএড এককালীন ছাড়ে অনুমোদন কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ শিক্ষক নিয়োগে বিএড এককালীন ছাড়ে সবুজ সংকেট দিলো কেন্দ্র৷ কেন্দ্রীয় মানব উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জানিয়েছেন, শীঘ্রই ত্রিপুরার জন্য শিক্ষক নিয়োগের বিএড এককালীন ছাড়ে বিজ্ঞপ্তি জারি করা হবে৷ তাতে, রাজ্যের শিক্ষক নিয়োগের জটিলতার অবসান হবে৷

বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর থেকেই বিএড এককালীন ছাড়ে কেন্দ্রের দরবার চলছিল৷ এ বিষয়ে একাধীকবার রাজ্য সরকার চিঠি পাঠিয়ে কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে৷ জোট সরকার গঠন হওয়ার পর প্রথম ২৯ মার্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিব কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সচিবের কাছে বিএড এককালীন ছাড়ের প্রস্তাব পাঠানো হয়৷ এর পর থেকে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে৷ গত ১ নভেম্বর সুপ্রিমকোর্টের রায়ে বিএড এককালীন ছাড়ের বিষয়টি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও কেন্দ্রীয় আইন মন্ত্রককে পরীক্ষা করে দেখার জন্য বলা হয়৷ তবে, তার আগেই অক্টোবর মাসে আইনমন্ত্রক বিএড এককালীন ছাড়ের বিষয়ে ছাড়পত্র দিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দেয়৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও একাধীকবার দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে বিএড ছাড়ের আবেদন জানিয়েছিলেন৷

সম্প্রতি টিআরবিটির শিক্ষক নিয়োগের পরীক্ষায় চাহিদা অনুযায়ী প্রার্থীরা উত্তীর্ণ হতে পারেননি৷ রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করতে চাইলেও শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্নয়ের পরীক্ষায় অধিকাংশরাই ব্যর্থ হচ্ছেন৷ তাছাড়া, বিএড সার্টিফিকেট না থাকার কারণে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্বেও অনেকেই শিক্ষক পদে চাকুরিতে আবেদন করতে পারছিলেন না৷ প্রতিবছর রাজ্যে প্রায় ১৫০০ থেকে ১৭০০ শিক্ষক অবসরে যাচ্ছেন৷ ফলে, শিক্ষক স্বল্পতা বেড়েই চলেছে৷ বর্তমানে রাজ্যে শিক্ষকের ১৪ হাজার ১৪২টি পদ শূণ্য পড়ে রয়েছে৷ চলতি বছরে দুইবার টেট পরীক্ষা নেওয়া হয়েছে৷ তাছাড়া, এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা আগামী ২০ জানুয়ারী পুনরায় নেওয়া হবে৷ ফলে, শিক্ষক নিয়োগে বিএড এককালীন ছাড় প্রচুর চাকুরীপ্রত্যাশীদের সুযোগ এনে দেবে৷

জানা গেছে, বিএড ছাড়া শিক্ষক নিয়োগে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অপরিবর্তীত থাকবে৷ কিন্তু, চাকুরী পাওয়ার পর ওই শিক্ষককে দুই বছরের মধ্যে বিএড কোর্স সম্পন্ন করতে হবে৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরের সাথে সাক্ষাৎ করেন৷ ওই সময় মুখ্যমন্ত্রী শ্রী জাভরেকরের কাছে বিএড এককালীন ছাড়ের বিষয়ে জানতে চেয়েছেন৷ ওই সময় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানান, ত্রিপুরায় শিক্ষক নিয়োগে বিএড এককালীন ছাড় দেওয়া হবে৷ খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে৷

এদিকে, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিএড এককালীন ছাড়ের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top