News Flash

  • Home
  • Uncategorized
  • যাবতীয় জল্পনার অবসান, ১৭ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কমল নাথ
Image

যাবতীয় জল্পনার অবসান, ১৭ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কমল নাথ

ভোপাল, ১৪ ডিসেম্বর (হি.স.): যাবতীয় জল্পনার অবসান| মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৭২ বছর বয়সি প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ| আগামী ১৭ ডিসেম্বর, সোমবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কমল নাথ| মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন দু’জন| প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া| বৃহস্পতিবার দিনভর ম্যারাথন আলোচনায় দুই নেতার মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, সেই বিবাদ মিটিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|
দলীয় সভাপতির সঙ্গে দিনভর আলোচনার পর বৃহস্পতিবার গভীর রাতে ভোপালে বিশেষ বৈঠকে বসেন নব্য-নির্বাচিত কংগ্রেস বিধায়করা| কংগ্রেস বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচিত হন ৭২ বছর বয়সি কমল নাথ| এরপরই মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কমল নাথ-এর নাম ঘোষণা করা হয়| পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান কমলনাথ, বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং, বিবেক তাঙ্খা-সহ অন্যান্য কংগ্রেস নেতারা| প্রায় ৫০ মিনিটের বৈঠক শেষে কমল নাথকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল| কংগ্রেস সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর, সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কমল নাথ| মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এদিন মধ্যপ্রদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কমল নাথ| মধ্যপ্রদেশের জনগণের উদ্দেশ্যে কমল নাথের বার্তা, ‘জনগণকে আমি ধন্যবাদ জানাতে চাই| আমাদের অগ্রাধিকার থাকবে কৃষি খাত এবং যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা|’ রাজনৈতিক মহলে জল্পনা চলছে, কমল নাথকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করে রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন, নবীনরা ধৈর্য রাখলে উপযুক্ত সময়ে যথাযথ মর্যাদা পাবেন|
বিজেপির সঙ্গে হাড্ডাহড্ডি লড়াই সত্ত্বেও, মধ্যপ্রদেশে এবার শেষ হাসি হেসেছে জাতীয় কংগ্রেস| জোর টক্কর শেষে মধ্যপ্রদেশে বিজেপি জয়ী হয়েছে ১০৯টি আসনে| ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসনে পিছিয়ে, মধ্যপ্রদেশে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| বহুজন সমাজ পার্টি দু’টি আসনে জয়ী হয়েছে| সমাজবাদী পার্টির ঝুলিতে একটি আসন এবং অন্যান্যরা জয়ী হয়েছে ৫টি আসনে| ১১৪টি আসনে জয়ী হলেও, মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসন পিছিয়ে ছিল জাতীয় কংগ্রেস| কিন্তু, মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য জাতীয় কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং নির্দল প্রার্থী| সমাজবাদী পার্টির একটি আসন, বহুজন সমাজ পার্টির দু’টি আসন এবং নির্দল প্রার্থীর ৪টি আসন মিলিয়ে ১২১ জন বিধায়কের সমর্থন পেয়েছে কংগ্রেস|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top