News Flash

  • Home
  • Uncategorized
  • ইশান্ত ও হনুমা বিহারীর আক্রমণে পারথের প্রথমদিনে এগিয়ে থাকল বিরাট বিগ্রেড
Image

ইশান্ত ও হনুমা বিহারীর আক্রমণে পারথের প্রথমদিনে এগিয়ে থাকল বিরাট বিগ্রেড

পারথ, ১৪ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়া বিরুদ্ধে গতি ও বাউন্সে ভরা সবুজ পিচে দিনের প্রথম সেশনে তেমন সাফল্য না পেলেও লাঞ্চের পর তিনটি উইকেট তুলে ম্যাচে ফেরে ভারত৷ দিনের শেষ সেশনে আরও তিনটি উইকেট তুলে পারথ টেস্টে লড়াইয়ে টিকে রইল টিম ইন্ডিয়া৷ আপাতত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে৷
পিচে পেসারদের সহায়ক হলেও অজি অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ টিম পেইনের সিদ্ধান্ত যে নেহাৎ অমূলক নয়, সেটা প্রমাণিত হয়ে যায় দিনের প্রথম সেশনেই৷ চার পেসারের ভারতীয় বোলিং লাইনআপ পারথের তাজা পিচে প্রথম দিনের প্রথম সেশনে উইকেট তুলতে ব্যর্থ৷ দুই অজি ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ ভারতীয় বোলারদের অনায়াসে সামলে দলের জন্য শক্ত ভিত গড়ে দেন৷ প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে৷
মধ্যাহ্নভোজের বিরতিতে ফিঞ্চ ২৮ ও হ্যারিস ৩৬ রানে ব্যাট করে পরে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন দু’ই ওপেনারই৷ কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা হ্যারিস ৯টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে অর্ধশতরান করেন৷ ফিঞ্চ ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৫০ রান করেন৷
ওপেনিং জুটিতে একশো রানের গণ্ডি পার করে যখন ম্যাচে জাঁকিয়ে বসার আগেই ভারতীয় বোলারারা পালটা আঘাত হানে৷ হাফসেঞ্চুরির গণ্ডি ছোঁয়ার পরেই অ্যারন ফিঞ্চকে এলবিডব্লুর ফাঁদে জড়িয়ে সাজঘরে ফেরত পাঠান বুমরাহ৷ উসমান খোওয়াজা (৫) উমেশ যাদবের লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে ঋষভের দস্তানায় ধরা পড়েন৷ ৭০ রানের অনবদ্য ইনিংস খেলা হ্যারিস ভারতের পার্টটাইম স্পিনার হনুমা বিহারীকে উইকেট দিয়ে ক্রিজ ছাড়েন৷
চায়ের বিরতির পর পিটার হ্যান্ডসকম্ব ৭ রান করে ইশান্তের বলে আউট হন৷ স্লিপে দাঁড়ানো বিরাট কোহলি দুরন্ত ক্ষিপ্রতায় শূন্যে লাফিয়ে ক্যাচ ধরেন৷ ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে শন মার্শ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন৷ পঞ্চম উইকেটের জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৮৪ রান৷ শেষে ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় মার্শকে৷ ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৮ বলে ৪৫ রান করে হনুমা বিহারীর দ্বিতীয় শিকার হন তিনি৷
ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করার পর নিজের ইনিংসকে খুব বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি হেড৷ ৮০ বলে ৫৮ রান করে ইসান্তের বলে শামির হাতে ধরা দেন তিনি৷প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে দিনের শেষ বেলাটুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন অজি দলনায়ক টিম পেইন৷ প্রথম দিনের শেষে কামিন্স ১১ ও পেইন ১৬ রান করে অপরাজিত রয়েছেন৷
প্রথম দিনে ইশান্ত ও হনুমা বিহারী দু’টি করে উইকেট নিয়েছেন৷ একটি করে উইকেট দখল করেন জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব৷ শামি ১৮ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেট তুলতে পারেননি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top