News Flash

  • Home
  • Uncategorized
  • হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
Image

হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

ভুবনেশ্বর, ১৪ ডিসেম্বর (হি.স.) : বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হল ভারতের৷ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত৷ সেই সঙ্গে ১৯৭৫র পর বিশ্বকাপ সেমিফাইনাল খেলার টিম ইন্ডিয়ার স্বপ্নপূরণ হল না৷ বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে এগিয়ে গিয়েও নেদারল্যান্ডের কাছে ১-২ গোলে হারল ‘মেন ইন ব্লু’৷
এই জয়ের ফলে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তাদের অপরাজিত রেকর্ড অক্ষুণ রাখল নেদারল্যান্ড৷ এবছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাচদের সঙ্গে ড্র করায় টিম ইন্ডিয়ার কাছে জয়ের আশা করেছিল ভারতীয়রা৷ কিন্তু ভারতবাসীর স্বপ্নপূরণ করতে পারলেন না মনপ্রীত-শ্রীজেশরা৷ রুদ্ধশ্বাস লড়াই করে হার মানলেও দেশবাসীর মন জয় করে নিল ‘মেন ইন ব্লু’৷
ভারতের জয় দেখতে এদিন কলিঙ্গ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ৷ দর্শকাসনে হাজির ছিলেন বেশ কয়েকজন ডাচ সমর্থকও৷ যদিও নীল সমুদ্রে কমলাবাহিনীর সংখ্যাটা ছিল নেহাৎ কম৷ তবুও ম্যাচ শেষে হাসি মুখে স্টেডিয়াম ছাড়লেন ডাচ সমর্থকরা৷ ভারতকে হারিয়ে ১০বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল নেদারল্যান্ড৷ শেষ চারে ডাচদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন তথা বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়া৷ অন্য সেমিফাইনালে বেলজিয়ামের সামনে ইংল্যান্ড৷ পুলের শেষ ম্যাচে কানাডাকে হেলায় হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠেছিল ‘মেন ইন ব্লু’৷ এখানেই থেমে গেল ভারতের জয়ের ধারা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top